Saturday, September 26, 2020

স্বপ্ন

 স্বপ্ন


তারপর তোমাকে নিয়ে যাওয়া হলো মর্গে

আকাশ ক্রমশঃ সবুজ ও স্বয়ংক্রিয় ধ্বনিতে

মিথ্যে গুজব রটিয়ে গেলে

তোমার অপরিহার্য ঢিবিগুলি কালো হয়ে যায়--


ভয় পেয়ে ওঠো

এই তো আবার মৃত হতে হবে!

মাংসখোরের ভয়ে শুয়ে যেতে হবে শ্বাসরোধ করে


আশেপাশে তাকিয়ে দেখা হয় বারোভূতের সঙ্গে

ওরাও গিয়েছিল,

প্রাচীন কোনো পাথর ভাঙার কাজে

সময় থেকে দূরে কোনো এক শহরে


আজ উনকোটির উল্লম্ব পাহাড়ের স্বপ্ন চোখে

অথবা মনের ভেতর অস্থির কোনো প্লাস্টিকের ছাদ 

ঝিরঝির করে কাঁপছে

এভাবে একটি স্বপ্ন সংগঠন তৈরি হলো

একদল অহিংসবাদী যুবক এর প্রণেতা--


চমকে গেলাম!

এখানেও প্রেমিক জুটেছে আমার

হাড্ডিসার শরীরের উপর পাঞ্জাবি গলিয়ে

চিবিয়ে চলেছে নেরুদা ,র‍্যাঁবো আর ফ্যাতাড়ুর মাংস--


ওরা আমার কবিতা পড়েনি কোনোদিন

রূপের তারিফ করে করে

আমাকে অপরাধী করে তোলে প্রতিদিন


ডেসডিমোনার মতো বিশ্বাসী, পতিপ্রেমী আমাকে

খণ্ড খণ্ড করে শ্লোগান তৈরি করে

বারুদ ও ডিনামাইট গুঁজে রটিয়ে দেওয়া হয় জনস্রোতে


প্রলেতারিয়েত কবিতা লিখেছিলাম বলে

থুতুর নীচে আমার থ্যাতলানো শরীরটা দেখা যায়


আমাকে কেউ চিনতে যেও না

আমি সুজাতা নই--


আম্রপালী ।

No comments:

Post a Comment

স্বপ্ন

  স্বপ্ন তারপর তোমাকে নিয়ে যাওয়া হলো মর্গে আকাশ ক্রমশঃ সবুজ ও স্বয়ংক্রিয় ধ্বনিতে মিথ্যে গুজব রটিয়ে গেলে তোমার অপরিহার্য ঢিবিগুলি কালো হয়ে...